সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

চট্টগ্রামে বন্দরে সার্ভিস জেটির উদ্বোধন

দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরে সার্ভিস জেটি উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকালে নগরীর বারিক বিল্ডিং মোড় এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এই সার্ভিস জেটি উদ্বোধন করেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির চলমান আধুনিকায়ন কর্মকাণ্ডে অংশ হিসেবে বন্দরের নিজস্ব অর্থায়নে ৮৮ কোটি টাকা ব্যয়ে বন্দরের আধুনিক প্রযুক্তির ব্যবহারে সার্ভিস জেটি নির্মাণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, সদস্য মো. জাফর আলম, সচিব মো. ওমর ফারুকসহ নৌ পরিবহন মন্ত্রণালয় ও বন্দরের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ।

এই সময় নৌ-পরিবহন প্রতিমন্ত্রীকে সার্ভিস জেটি সম্পর্কে ব্যাখ্যা করেন চট্টগ্রাম বন্দরের প্রকৌশলী মিজানুর রহমান।

—ইউএনবি