সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

জকোভিচকে অস্ট্রেলিয়ায় ঢোকার অনুমতির দাবি সার্বিয়ার প্রেসিডেন্টের

অনলাইন ডেস্ক :

অস্ট্রেলিয়ান ওপেন খেলতে মেলবোর্নে যাওয়ার পর বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচের ভিসা প্রত্যাহার করা হয়েছে। কোভিড-১৯ টিকার নিয়ম না মানায় তাঁর বিরুদ্ধে এই সদ্ধান্ত নেওয়া হয়। অস্ট্রেলিয়ার বর্ডার ফোর্স বলছে, জোকোভিচ অস্ট্রেলিয়ায় প্রবেশের শর্ত পূরণ করেননি, তাঁকে দেশে ফেরত পাঠানো হতে পারে। এরপর তাঁকে বিমানবন্দরে কয়েক ঘণ্টা আটকে রাখা হয়। এখন একটি সরকারি ডিটেনশন হোটেলে আছেন তিনি। রয়টার্সের খবরে জানা গেছে, এ ব্যাপারে সার্বিয়ার সরকার একটি হুমকি দিয়েছে। সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুসিক ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘আমি নোভাক জকোভিচের সঙ্গে টেলিফোনে কথা বলেছি। নোভাককে বলেছি, পুরো সার্বিয়া তার সঙ্গে আছে। আমাদের সংস্থাগুলো বিশ্বসেরা টেনিস খেলোয়াড়ের হয়রানি বন্ধ করতে সবকিছু করে যাচ্ছে। আন্তর্জাতিক আইনের সব নিয়ম মেনে, সার্বিয়া সত্য ও ন্যায়ের জন্য লড়াই করবে।’ এদিকে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুসিক বেলগ্রেডে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতকে ডেকেছিলেন। তারা অবিলম্বে জোকোভিচকে খেলার জন্য মুক্তি দেওয়ার দাবি করেছেন বলে সার্বিয়ান সংবাদমাধ্যম জানিয়েছে। এদিকে জকোভিচের বাবা শ্রীন জকোভিচ স্পুটনিকের সার্বিয়ান অনলাইন সংস্করণকে বলেন, ‘কি ঘটছে তা আমার কোনো ধারণা নেই, তারা আমার ছেলেকে এখন বন্দী করে রেখেছে। তারা যদি জকোভিচকে যেতে না দেয় তবে আমরা রাস্তায় জড়ো হব, এটি সবার জন্য লড়াই।’