সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

আন্দ্রে রাসেলও খেলবেন রিয়াদ-মাশরাফি-তামিমদের দলে

অনলাইন ডেস্ক :

তার হাতেই উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের সবশেষ আসরের শিরোপা। প্রথমবারের মতো বিপিএলে অধিনায়কত্ব করেই রাজশাহী রয়্যালসকে প্রথম শিরোপা এনে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে অলরাউন্ডার আন্দ্রে রাসেল। কিন্তু বিপিএলে এবারের আসরে রাসেলের অংশগ্রহণ নিয়ে ছিল একপ্রকার অনিশ্চয়তা। প্রথমে শোনা গিয়েছিল ফরচুন বরিশালের হয়ে খেলবেন তিনি। পরে প্লেয়ার্স ড্রাফটেও তার নাম ওঠেনি। তখন ধরা হচ্ছিল তাহলে হয়তো এবারের বিপিএলে খেলবেন না রাসেল। তবে এখনকার শেষ খবর হলো, আন্দ্রে রাসেল ঠিকই অংশ নেবেন এবারের বিপিএলে। আর তার দল এবার ঢাকা ফ্র্যাঞ্চাইজি। এখনও নাম চূড়ান্ত হওয়া দলটিই এবার টি-টোয়েন্টি ক্রিকেটে সময়ের অন্যতম সেরা তারকাকে দলে ভিড়িয়েছে। তার মানে দেশের ক্রিকেটের তিন শীর্ষ তারকা মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে ঢাকার হয়ে খেলতে দেখা যাবে আন্দ্রে রাসেলকেও। একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, ঢাকার ম্যানেজমেন্টের সঙ্গে আন্দ্রে রাসেলের কথাবার্তা চূড়ান্ত। এবারের বিপিএলে এ ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডারের নতুন দল ঢাকা। আসরের বেশিরভাগ ম্যাচেই তাকে দলে পাবে ঢাকা।