সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

মোহামেডানকে হারিয়ে ফাইনালে রহমতগঞ্জ

অনলাইন ডেস্ক :

মোহামেডানের ফেডারেশন কাপের ফাইনালে খেলার আশা গুঁড়িয়ে দিল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। গত বৃহস্পতিবার টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে তারা ২-১ গোলের জয়ে ফাইনাল নিশ্চিত করেছে। ২০১৯-২০ মৌসুমের পর আবারও প্রতিযোগিতাটির ফাইনালে উঠল পুরান ঢাকার দলটি। মোহামেডান সর্বশেষ ১২ বছর আগে এই টুর্নামেন্টের শিরোপা জিতেছিল। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুটা অবশ্য অন্যকিছুর ইঙ্গিত দিয়েছিল। প্রথমার্ধের ৫ম মিনিটে প্রথম আক্রমণেই এগিয়ে যায় মোহামেডান। আলমগীর মোল্লার কর্নারে দূরের পোস্ট থেকে অ্যারন জন রিয়ারাডনের হেড পাসে গোলমুখ থেকে নিখুঁত টোকায় জাল খুঁজে নেন ডিফেন্ডার রাজীব হোসেন। ২২তম মিনিটে গোলরক্ষককে একা পেয়েও ব্যবধান দ্বিগুণের ভালো সুযোগ নষ্ট করেন সাহেদ। ৪০তম মিনিটে তিনি আরও একটি সুযোগ হাতছাড়া করেন। বিরতির পর ৬৭তম মিনিটে আক্রমণে ওঠা আজাহকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মোহামেডানের ডিফেন্ডার মেসিনোভিকি। আক্রমণ – পাল্টা আক্রমণ আর ভুল ফিনিশিংয়ে এগিয়ে যেতে থাকে ম্যাচ। অবশেষে ৭৮তম মিনিটে আশরাফুল ইসলামের লং পাস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে জোরালো শটে জালে পাঠিয়ে দেন রহমতগঞ্জের ঘানাইয়ান ফরোয়ার্ড আজাহ। যোগ করা সময়ে আজাহর থেকে বল পেয়ে ঠা-া মাথায় জয়সূচক গোলটি করেন চিজোবা।