সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ট্রেনিং সেন্টার খুলে দিল লিভারপুল

অনলাইন ডেস্ক :

করোনার প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় সিনিয়র দলের ট্রেনিং সেন্টার ৪৮ ঘন্টা বন্ধ থাকার পর পুনরায় খুলে দেবার ঘোষনা দিয়েছে লিভারপুল। আজ রোববার এফএ কাপে তৃতীয় টায়ারের দল শ্রুশবেরির বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সহকারী ম্যানেজার পিটার ক্রাউইটেজ তার দল নিয়ে গতকাল শনিবার অনুশীলন করে। করোনার কারণে লিভারপুল কমপ্লেক্সের শুধুমাত্র সিনিয়র দলের ট্রেনিং এলাকাটি বন্ধ করে দেয়া হয়েছিল। যে কারণে ক্লাবটির যুব দলের অনুশীলনে কোন বাঁধা পড়েনি। লিগ ওয়ানের দল শ্রুশবেরির বিপক্ষে অনুর্ধ্ব-২৩ দলের বেশ কিছু খেলোয়াড় হয়ত খেলার সুযোগ পাবে। ম্যানেজার জার্গেন ক্লপসহ বেশ কিছু খেলোয়াড় করোনা পজিটিভ হয়ে আইসোলেশনে আছেন। তাদের মধ্যে অন্যতম হলেন এ্যালিসন বেকার, জোয়েল মাটিপ ও রবার্তো ফিরমিনো। এর মধ্য এ্যানফিল্ডের কালকের ম্যাচে সুস্থ হয়ে কেউ ফিরে আসছেন কিনা এ সম্পর্কে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। এর আগে করোনোর কারণে পর্যাপ্ত খেলোয়াড় দলে না থাকায় আর্সেনালের বিপক্ষে লিগ কাপের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচটি স্থগিত হয়ে গিয়েছিল।