সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

বাংলাদেশের নতুন কোচ জাভিয়ের কাবরেরা

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন স্প্যানিশ ফুটবলার জাভিয়ের কাবরেরা। শনিবার (৯ জানুয়ারী) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাকক্ষে টিম ম্যানেজমেন্ট কমিটির এক সভায় তার নাম ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে এক বছরের জন্য কাবরেরাকে নিয়োগ দিবে বাফুফে। জেমি ডে’র স্থলাভিষিক্ত হবেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে ১৩ জানুয়ারি তার বাংলাদেশে আসার কথা রয়েছে। জাভিয়ের কাবরেরা স্প্যানিশ দল দেপোর্তিভো আলাভেসের এলিট ফুটবল একাডেমির কোচ হিসেবে কাজ করেছেন। তার আগে নর্থ ভার্জিনিয়ার বার্সেলোনা একাডেমির কোচ ছিলেন তিনি। এ ছাড়া ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) স্পোর্টিং গোয়ার টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করেছেন দুই বছর। ভারতে লা লিগা একাডেমিরও দায়িত্বে ছিলেন তিনি। উয়েফা প্রো লাইসেন্সধারী এই কোচ স্পেনের দ্বিতীয় বিভাগের দল রায়ো মাহাদাহোন্দোরও দায়িত্ব পালন করেছেন এক সময়। এ স্প্যানিশ এই কোচ আসন্ন এশিয়ান কাপে জাতীয় দলের ডাগআউটে দাঁড়াবেন।