সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

পাকিস্তানে বাজেট অধিবেশনের ধস্তাধস্তিতে নারী সদস্য আহত

অনলাইন ডেস্ক :

পাকিস্তানে বাজেট অধিবেশন চলাকালে জাতীয় সংসদে তুমুল হট্টগোল ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। মঙ্গলবার  দেশটির বিরোধী দলীয় নেতা শেহবাজ শরিফের বক্তৃতা চলাকালীন এ পরিস্থিতির সৃষ্টি হয়। খবর ডন উর্দূ ও জিয়ো নিউজের।

পাকিস্তানের ২০২১-২২ অর্থ বছরের বাজেট বিতর্কের শুরুতে বিরোধী দলীয় নেতা শেহবাজ শরিফ প্রারম্ভিক বক্তব্য দেওয়ার সময় ক্ষমতাসীন দলের সদস্যরা উচ্চস্বরে প্রতিবাদ শুরু করেন।

পরে আইনপ্রণেতারা একে অপরের মুখোমুখি হয়ে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু করলে মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে একদল অপর দলকে লক্ষ্য করে বাজেটের কপি নিক্ষেপ করে।

ধস্তাধস্তির এ ঘটনায় ক্ষমতাসীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই’র এক নারী আইনপ্রণেতা মালেকা বোখারির চোখে বাজেটের একটি কপি লাগায় তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তার মারাত্মক কোনো ক্ষতি হয়নি।

পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী এই ঘটনার জন্য বিরোধী দলকে দায়ী করে বলেছেন, তাদের এক সদস্য আপত্তিকর শব্দ ব্যবহার করলে পিটিআইয়ের কয়েকজন ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান।

অন্যদিকে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের নেতা শেহবাজ পরে এক টুইটে পিটিআইকে ফ্যাসিবাদী দল হিসেবে উল্লেখ করেছেন।

তিনি লিখেছেন, আজ পুরো জাতি তাদের টেলিভিশনের পর্দায় দেখেছেন কীভাবে ক্ষমতাসীন দল গুণ্ডাগিরি করছে। এটি প্রমাণ করে ইমরান খান ও তার দল নৈতিকভাবে কতটা নিচে নেমে গেছে। পিটিআই একটি ফ্যাসিবাদী ও নিপীড়ণকারী দলে পরিণত হয়েছে।