সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

সিলেট ওসমানী হাসপাতাল থেকে ৫ নারী আটক

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে নারী চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার বিকালে হাসপাতালের বহির্বিভাগ থেকে তাদের আটক করা হয়।

এই সময় তাদের কাছ থেকে তারা মার্কা লকেটযুক্ত স্বর্ণের চেইন উদ্ধারের দাবি করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। যার ওজন ১৪ আনা চার রতি যার মূল্য প্রায় ৬৮ হাজার ৭৫০ টাকা।

আটকরা হলেন, লুৎফা বেগম রুবি (২৪), রুবিনা (২৪), মিলন বেগম (৩০), সালমা (৩৫), হালিমা (৩০)। তাদের সবার বাড়ি সিলেটের হবিগঞ্জ উপজেলায়।

মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার বিএম আশরাফুল্লাহ তাহের জানান, মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক মো. আমিনুল ইসলামের নেতৃত্বে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, তারা অসহায় মানুষের কাছ থেকে স্বর্ণের চেইন ও টাকা পয়সা কৌশলে চুরি করতো। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

—ইউএনবি