সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

বার্সাকে হারিয়ে ফাইনালে উঠে গেল রিয়াল

অনলাইন ডেস্ক :

স্প্যানিশ সুপার কাপের এবারের আসর বসেছে সৌদি আরবে। সেই আসরের সেমিফাইনালে বুধবার দিবাগত রাতে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। উত্তেজনায় ঠাসা সেই ম্যাচে বার্সেলোনাকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে উঠে গেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ২৫তম মিনিটে দুর্দান্ত এক গোল করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন ভিনিসিয়াস জুনিয়র। করিম বেনজামার পাস থেকে দুর্দান্ত ফিনিশিং দক্ষতায় গোলটি করেন এই ব্রাজিলীয় তারকা। ম্যাচের ৪১তম মিনিটে বার্সাকে সমতায় ফেরান লুক ডি জং। সমতা নিয়ে বিরতিতে যায় দুদল। বিরতির পর দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বার্সা। ফেরান তোরেসের পরিবর্তে মাঠে নামেন এজালজুলি এবং ডি জং এর পরিবর্তে মাঠে নামেন পেড্রি। বদলি হয়ে নামা পেড্রি প্রথম মিনিটেই গোল পেতে পারতেন। তার বুলেট গতির শট বারপোস্টের বাইরে দিয়ে গেলে বেঁচে যায় রিয়াল। ম্যাচের ৭১তম মিনিটে করিম বেনজামা করলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। ৮৩তম মিনিটে হেডে গোল করে বার্সাকে ফের সমতায় ফেরান আনসু ফাতি। শেষ পর্যন্ত নির্ধারিত ৯০ মিনিটে আর কোনো দল গোল করতে না পারলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৮তম মিনিটে গোল করে রিয়ালকে ফের এগিয়ে দেন ফেডরিকো ভালভার্দে। রোদ্রিগোর অ্যাসিস্ট থেকে গোল করে রিয়ালের লিড এনে দেন তিনি। সেই গোলটি আর পরিশোধ করতে পারেনি বার্সা। ফলে হার নিয়েই মাঠ ছাড়ে জাভির দল।