সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

টটেনহ্যামকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করল চেলসি

অনলাইন ডেস্ক :

ইংলিশ ফুটবল লিগ কাপের সেমিফাইনালের দ্বিতীয় লেগেও চেলসির কাছে হেরেছে টটেনহ্যাম হটস্পার। প্রথম লেগে চেলসির মাঠে ২-০ গোলে হারা টটেনহ্যাম গতরাতে ঘরের মাঠে হেরেছে ১-০ গোলে। ফলে দুই লেগ মিলিয়ে ৩-০ গোলের অগ্রগামিতায় আসরটির ফাইনালে উঠে গেছে চেলসি। প্রথম লেগের মতো দ্বিতীয় লেগেও আধিপত্য বিস্তার করেই খেলেছে চেলসি। তবে আক্রমণের বিচারে টটেনহ্যামও চেষ্টা করেছে জবাব দিতে। তবে কাজের কাজ হয়নি কোনো। উল্টো ১৮ মিনিটে অ্যান্টনিও রুডিগারের করা গোলই জয় এনে দেয় চেলসির। লিগ কাপের প্রথম সেমিফাইনালের দুই লেগ হয়ে গেলেও, অন্য সেমিফাইনালে এখনো প্রথম লেগ মাঠে গড়ায়নি। বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে লড়বে লিভারপুল ও আর্সেনাল। পরে দ্বিতীয় লেগ হবে আগামী বৃহস্পতিবার।