সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

জুভেন্টাসকে হারিয়ে জয় পেল ইন্টার

অনলাইন ডেস্ক :

প্রায় এক যুগ পর ইটালিয়ান সুপার কাপের শিরোপা জিতেছে ইন্টার মিলান। সানসিরোতে ফাইনালে বুধবার দিবাগত রাতে জুভেন্টাসকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার। এ নিয়ে ইটালিয়ান সুপার কাপের ষষ্ঠ শিরোপা জিতল তারা। আগেরটি জিতেছিল ২০১০ সালে। ম্যাচের ২৫তম মিনিটে ম্যাককেনির গোলে এগিয়ে যায় রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়ন জুভেন্টাস। ৩৫তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ইন্টারকে সমতায় ফেরান আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজ। এরপর নির্ধারিত সময়ে আর কোনো গোল হয়নি, ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১২০ মিনিট খেলার পর অতিরিক্ত আরো দুই মিনিট খেলা হয়। সেই ইনজুরি সময়ে গোল করে ইন্টারকে উৎসবে মাতান অ্যালেক্সিস সানচেজ। এই চিলিয়ান স্ট্রাইকারের গোলেই ১১ বছর পর ইটালিয়ান সুপার কাপ জেতে ইন্টার।