সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ডমিঙ্গোকেই বহাল রাখতে চায় বিসিবি

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে থাকছেন রাসেল ডমিঙ্গোই। প্রধান কোচ হিসেবে বিকল্প কারো নাম না থাকায় আপাতত ডমিঙ্গোকেই বহাল রাখতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এমনটিই জানিয়েছেন। গণমাধ্যমকে জালাল ইউনুস বলেন, ‘আমাদের হাতে এখন হেড কোচ নেই। জেমি সিডন্সকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়ে এসেছি। এই মাসের শেষে বা ফেব্রুয়ারির শুরুতে চলে আসবে। কয়েকদিন আগে মাননীয় সভাপতিও বলেছেন, নিশ্চয়ই আপনাদের মনে আছে; সামনে যেহেতু আমাদের হাতে কোনো কোচ নেই এবং হেড কোচকে একটা চুক্তির আওতায় এনেছি, আমরা তাকে নিয়েই চালিয়ে যাব।’ তিনি আরো বলেন, ‘এখন ব্যাক টু ব্যাক খেলা। নিউজিল্যান্ড সিরিজ শেষে বিপিএল, এরপর আফগানিস্তান সিরিজ। এরপর চলে যাবে দক্ষিণ আফ্রিকা। তাই এখন ডমিঙ্গো বহাল থাকছেন। তবে আমাদের মাথায় পুরো কোচিং প্যানেল নিয়ে চিন্তা আছে। গিবসন চলে গেল, সিডন্স আসবে, আমাদের ঢালাওভাবে সাজাতে হবে।’