সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

বাংলাদেশের খেলা হচ্ছে না ইন্দোনেশিয়ায়

অনলাইন ডেস্ক :

কদিন আগে নিয়োগ পাওয়া কোচ হাভিয়ের কারবেরার অধীনে ইন্দোনেশিয়ায় দুটি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু জাতীয় দলের অনেক খেলোয়াড় টিকা না নেওয়ায় ইন্দোনেশিয়া যাওয়াই হচ্ছে না দলের। আগামী ২৪ ও ২৭ তারিখে বালিতে ইন্দোনেশিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। এজন্য ১৫ বা ১৬ জানুয়ারির মধ্যে কাবরেরার ঢাকায় আসার কথা। বাফুফে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে ম্যাচ দুটি না হওয়ার কথা জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ফুটবল অ্যাসোসিয়েশন অব ইন্দোনেশিয়া হতে জানাতে হয়, ইন্দোনেশিয়ায় প্রবেশের ক্ষেত্রে সকল খেলোয়াড় ও টিম অফিসিয়াল প্রত্যেকের কোভিড-১৯ দুটি ডোজ টিকা নেওয়া বাধ্যতামূলক।” বিপত্তিটা বেঁধেছে এখানেই। ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান নাবিল ভিডিও বার্তায় নিশ্চিত করেছেন সবার টিকা না নেওয়ার বিষয়টি। “আগামী ২৪ ও ২৭ জানুয়ারি ইন্দোনেশিয়াতে আমাদের যে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল, সে বিষয়ে আমরা পুরোপুরি প্রস্তুতি নিয়েছিলাম। আমাদের জাতীয় দলের কোচ আগামী ১৫ তারিখে ঢাকায় চলে আসবে। খেলোয়াড়দের তালিকাও করেছি।” “আমরা যে তালিকা করেছি, সেটা পর্যালোচনা করে দেখেছি, আমাদের ১৫ খেলোয়াড়ের ডাবল ডোজ ভ্যাকসিনেশন আছে। সাত জন খেলোয়াড়ের সিঙ্গেল ডোজ আছে এবং বাকি ছয় জন খেলোয়াড়ের কোনো ভ্যাকসিনেশন হয়নি। এ কারণে আমরা ইন্দোনেশিয়া যেতে পারছি না।” আগামী মার্চের ফিফা উইন্ডোতে ম্যাচ দুটি আয়োজনের এবং তার আগে খেলোয়াড়দের সবাইকে টিকার আওতার আনার উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন নাবিল।