সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

বিসিবির সঙ্গে চুক্তি নবায়ন করেননি গিবসন

অনলাইন ডেস্ক :

২০২০ সালের জানুয়ারিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ওটিস গিবসন। তবে চলতি মাসে বাংলাদেশের নিউজিল্যান্ড সফরের আগে বিসিবির সঙ্গে চুক্তি নবায়ন করেননি গিবসন। বাংলাদেশের চাকরি ছেড়ে তিনি পাকিস্তান সুপার লিগে যোগ দিয়েছেন। পিএসএলের দল মুলতান সুলতানসের বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন গিবসন। বুধবার রাতে মুলতান সুলতানস এক টুইট বার্তায় জানিয়েছে, ‘ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী কোচ, দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ, ইংল্যান্ড ও বাংলাদেশের সঙ্গে সফল সময় কাটানো ওটিস গিবসন আমাদের সহকারী ও পেস বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছেন।’ গিবসনের চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। আগামী ২০ জানুয়ারি বিসিবির সঙ্গে দুই বছর পূরণ হয়ে যাবে গিবসনের। বাংলাদেশের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন দায়িত্ব হাতে নিয়ে ফেলেছেন এ ক্যারিবীয় কোচ। ২০০৭ সালে অবসরের পর থেকেই যুক্ত আছেন কোচিংয়ে। বেশ হাই-প্রোফাইল কোচও তিনি। ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। বোলিং কোচ ছিলেন ইংল্যান্ডের। বঙ্গবন্ধু বিপিএলের গেল আসরে তিনি কুমিল্লা ওয়ারিয়র্সের প্রধান কোচের দায়িত্বও পালন করেছেন।