সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

সৌদি আরবে ১৭ বছর বয়সে গ্রেপ্তার হওয়া ব্যক্তির মৃত্যুদন্ড কার্যকর

অনলাইন ডেস্ক :

রাজতন্ত্রবিরোধী আন্দোলনে অংশগ্রহণের অভিযোগে ১৭ বছর বয়সে গ্রেপ্তার হওয়া এক ব্যক্তির মৃত্যুদ- কার্যকর করেছে সৌদি আরব। মঙ্গলবার দেশটির দাম্মাম শহরে মোস্তাফা হাশেম আল-দারভিশ নামে ওই ব্যক্তির মৃত্যুদ- কার্যকর করা হয়। রাজতন্ত্রবিরোধী আন্দোলনে উস্কানি দিয়ে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে ফেলা, বিক্ষোভে অংশ নেয়া, এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। ২০১৫ সালে কাতিফ শহর থেকে মুস্তাফাকে আটক করা হয়। সেসময় তার বয়স ছিল ১৭ বছর। এদিকে, অপ্রাপ্ত বয়সের অপরাধের জন্য মোস্তাফা হাশেমের মৃত্যুদ- কার্যকরের নিন্দা জানিয়েছে মানবাধিকারকর্মীরা।