সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ইংল্যান্ডকে হারিয়ে অ্যাশেজ জয় করল অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক :

হোবার্টে অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্টেও জিতেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ফলে ইংল্যান্ডকে ৪-০ ব্যবধানে হারিয়ে সিরিজ জিতেছে অজিরা। টেস্টের তৃতীয় দিনে ২৭১ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ১২৪ রানে গুটিয়ে গেছে ইংল্যান্ড। ফলে অস্ট্রেলিয়া জিতে যায় ১৪৬ রানের বড় ব্যবধানে। রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল ইংল্যান্ড। ররি বার্নস ও জ্যাক ক্রাউলি উদ্বোধনী জুটিতে ৬৮ রান তোলেন। এর পরই নামে বিপর্যয়। অজি বোলিং তোপে একের পর এক উইকেট হারিয়ে ১২৪ রানে অল আউট হয়ে যায় রুট বাহিনী। ক্রাউলি ৩৬ ও বার্নস ২৬ রান করেন। অজি দলপতি প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড ও ক্যামেরন গ্রিন ৩টি করে উইকেট শিকার করেছেন। অপর উইকেটটি নিয়েছেন মিচেল স্টার্ক। এ জয়ের ফলে ৪-০ ব্যবধানে সিরিজ জিতেছে অজিরা। দুই দলের মধ্যকার চতুর্থ টেস্টটি ড্র হয়। বাকি সবগুলো ম্যাচেই অস্ট্রেলিয়া জয়ী হয়। অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ম্যাচসেরা ও টুর্নামেন্টসেরা নির্বাচিত হন।