সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

নেদারল্যান্ডসের বিপক্ষে নেই নবী

অনলাইন ডেস্ক :

তরুণ খেলোয়াড়দেরকে সুযোগ করে দেওয়ার লক্ষ্যে নেদারল্যান্ডস সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার মোহাম্মদ নবী। এ ছাড়া তরুণ পেসার নাভিন-উল-হক আপাতত ওয়ানডে ফরম্যাট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। নাভিনের কারণটা অবশ্য ভিন্ন। চলতি বছর অস্ট্রেলিয়ার মাটিতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য ওয়ানডে থেকে দূরে থাকবেন তিনি। তাই নবী-নাভিনকে ছাড়াই নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপ সুপার লিগের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। হাশমতুল্লাহ শাহিদির নেতৃত্বে এ দলে জায়গা হয়েছে চার নবাগতের। এ ছাড়া দলে ফেরানো হয়েছে গত জানুয়ারিতে একটি ওয়ানডে খেলা আজমতউল্লাহ ওমরজাইকে। আগামী ২১ জানুয়ারি শুরু হবে ওয়ানডে সিরিজটি। পরের দুই ম্যাচ হবে ২৩ ও ২৫ জানুয়ারি। সবগুলো ম্যাচের ভেন্যু দোহা।
একনজরে আফগানিস্তানের ওয়ানডে স্কোয়াড:
আজমতউল্লাহ ওমরজাই, ফরিদ মালিক, ফজলহক ফারুকি, গুলবাদিন নাইব, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), ইকরাম আলিখিল, মুজিব উর রহমান, নাজিবউল্লাহ জাদরান, কাইস আহমেদ, রহমানউল্লাহ গুরবাজ, রহমত শাহ, রশিদ খান, রিয়াজ হাসান, সেলিম সাফি, শহিদুল্লাহ কামাল, শরাফউদ্দিন আশরাফ, উসমান গনি, ইয়ামিন আহমদজাই।