সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

জাতীয় ফুটবল দলের নতুন কোচ এখন ঢাকায়

অনলাইন ডেস্ক :

জাতীয় ফুটবল দলের প্রশিক্ষণের জন্য নতুন স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা শনিবার সন্ধ্যায় ঢাকায় এসেছেন। তাকে রিসিভ করতে বিমানবন্দরে গিয়েছিলেন বাফুফের টেকনিক্যাল ডাইরেক্টর পল স্মলী। ঢাকায় এসে দারুণ খুশি। এসেছেন স্পেন থেকে। ঢাকায় নেমে ভিডিও বার্তায় স্বস্তির কথা জানিয়েছেন। খুব সহসাই মাঠের খেলোয়াড়দের সঙ্গে বসতে চান। হ্যাভিয়েরের কোভিড টেষ্টের জন্য নমুনা নেওয়া হবে। নেগেটিভ হলেই তিনি চলে যাবেন খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে। ক্লাবগুলোতেও যাওয়ার কথা রয়েছে। তিনি বাংলাদেশ জাতীয় দলের ২৪তম বিদেশি কোচ। আর গত ১৩ বছরে ১৩ নম্বর বিদেশি কোচ। মালদ্বীপে সাফে যাওয়ার আগে ইংলিশ কোচ জেমি ডে’কে বিদায় করে বাফুফে। নতুন কোচ ১১ মাসের জন্য বাংলাদেশ ফুটবল দলের দায়িত্ব পালন করবেন। তবে তিনি এই প্রথম কোনো দেশের জাতীয় দলের কোচের নিয়োগ পেলেন।