সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

মেসিকে হারিয়ে বর্ষসেরা লেভানদোস্কি

অনলাইন ডেস্ক :

আবারো ফিফা বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্ট লেভানদোস্কি। সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে সোমবার দিবাগত রাতে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ ভার্চুয়াল অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। গতবারও এই পুরস্কারটি লেভানদোস্কির হাতেই উঠেছিল। লেভানদোস্কি পেছনে ফেলেছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি ও লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহকে। ২০২০ সালের ৮ অক্টোবর থেকে ২০২১ সালের ৭ আগস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্স বিবেচনা করে ফিফার অন্তর্ভুক্ত দেশের কোচ, অধিনায়ক, নির্বাচিত সাংবাদিক ও ভক্তদের ভোটে দেওয়া হয়েছে এই পুরস্কার। ‘দ্য বেস্ট’-এ লেভানদোস্কির সঙ্গে লড়াইটা ছিল মেসিরই। গোলমেশিন লেভানদোস্কি ছন্দে ছিলেন ২০২০ সালের ৮ অক্টোবর থেকে ২০২১ সালের ৭ আগস্ট পর্যন্ত সময়েও। ৪৪ ম্যাচে গোল ৫১টি, অ্যাসিস্ট আটটি। ম্যাচসেরার পুরস্কার ১৬ বার। বুন্দেসলিগায় ২৯ ম্যাচে ৪১ গোল করে ভেঙেছেন ১৯৭১-৭২ মৌসুমে গড়া জার্ড মুলারের এক মৌসুমে সর্বোচ্চ ৪০ গোলের রেকর্ড। বিশ্বকাপ বাছাই পর্বেও আট ম্যাচে গোল করেছেন আটটি, অ্যাসিস্ট চারটি। এই সময়ে মেসি আর্জেন্টিনাকে জিতিয়েছেন কোপা আমেরিকা আর বার্সেলোনাকে কোপা দেল রে। ৫৭ ম্যাচে গোল ৪৩টি, অ্যাসিস্ট ১৭, সফল ড্রিবল ১৭৬, ম্যাচসেরা ৩৩, গোলের বড় সুযোগ তৈরি ৩৪ আর ‘কি পাস’ ছিল ১৫০টি। মোহাম্মদ সালাহ নির্ধারিত সময়ে কোনো শিরোপা জেতেননি। তবে লিভারপুলকে লিগে তিন নম্বরে পৌঁছে দিয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন চ্যাম্পিয়নস লিগে জায়গা পেতে।