সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

‘দ্য বেস্ট অ্যাওয়ার্ড’ পেলেন রোনালদো

অনলাইন ডেস্ক :

পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর গেলো মৌসুমটি নিজের মান অনুযায়ী খুব একটা ভালো কাটেনি। যার কারণে প্রায় এক যুগ পর ব্যালন ডি অর পুরস্কারে সেরা পাঁচের বাইরে তিনি। এমনকি ফিফার দ্য বেস্টেও সেরা তিনে জায়গা হয়নি তার। তবে গত সোমবার রাতে সুইজারল্যান্ডের জুরিখে ফিফা দ্য বেস্ট পুরস্কারে ঠিকই আলো ছড়ালেন সিআর সেভেন। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের মালিক হওয়ায় তাকে এই বিশেষ পুরস্কারে ভূষিত করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা- ফিফা। গতবছর ইরানের আলি দাইয়ের করা ১০৯ গোলের রেকর্ডটি ভেঙেছেন রোনালদো। এখন তার আন্তর্জাতিক ফুটবলের গোল ১১৫টি। এই রেকর্ডের স্বীকৃতিস্বরূপ বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে পর্তুগিজ সুপারস্টারকে। এই পুরস্কার গ্রহণ করে তিনি বলেছেন, ‘এখনও খেলাটির প্রতি, গোল করার প্রতি আমার প্যাশন কাজ করে। ৫ বছর বয়স থেকে ফুটবল খেলছি। যখন আমি মাঠে যাই, এমনকি অনুশীলন করি, আগের মতোই অনুপ্রেরণা অনুভব করি।’ তিনি আরও বলেন, ‘কদিনের মধ্যে ৩৭ বছর হবে আমার, কিন্তু আমি এখনো ভালো বোধ করছি। কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছি। খেলাটিকে ভালোবাসি এবং খেলাটির প্রতি আমার আবেগ আছে। আমি তা চালিয়ে যেতে চাই। আশা করি, হয়তো আরও ৪ থেকে ৫ বছর ফুটবল খেলে যেতে পারবো।’ এসময় পাশে থাকা সবাইকে ধন্যবাদ জানিয়ে রোনালদো বলেন, ‘(এই পথচলায়) আমার পরিবারকেও ধন্যবাদ জানাতে হবে। শিগগিরই আমি আবারও বাবা হবো। আমি খুবই গর্বিত। সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হতে পারাটা দারুণ ব্যাপার।’