সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ফিফা থেকে আর্থিক সহায়তা পাচ্ছেন বাংলাদেশ গোলকিপার

অনলাইন ডেস্ক :

জাতীয় দলে খেলার সময় কোনও খেলোয়াড় চোট পেলে ফিফা থেকে আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ থাকে। সেই ধারায় এবার আবাহনী লিমিটেডের গোলকিপার শহিদুল আলম সোহেল ১ লাখ ৪৭ হাজার টাকা পেতে যাচ্ছেন ফিফা থেকে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে। গত ২০ নভেম্বর বাংলাদেশ দলের এশিয়ান কাপ বাছাই পর্বের সময় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে চোট পান শহিদুল। পরবর্তীতে ফিফা ক্লাব প্রটেকশন স্কিমের আওতায় আর্থিক সহায়তার জন্য আবেদন করা হলে তা মঞ্জুর হয়। এই অর্থ কয়েকটি ধাপে পাবেন দেশের অভিজ্ঞ গোলকিপার। যা তার ক্লাবের অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়া হবে। এর আগে ফিফার এই স্কিমের আওতায় দুই মিডফিল্ডার আতিকুর রহমান ফাহাদ ও মাশুক মিয়া জনি সাহায্য পেয়েছিলেন। ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের সাহায্যের আবেদন ফিফায় প্রক্রিয়াধীন আছে।