সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ধর্ষণের দায়ে রবিনহোকে জেলে থাকতে হবে

অনলাইন ডেস্ক :

সাজার বিরুদ্ধে শেষ বারের মতো আবেদন করেছিলেন ব্রাজিলের সাবেক ফুটবলার রবিনহো। কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে রোমের (ইতালি) আদালত। ফলে ধর্ষণের দায়ে ৯ বছর জেলের সাজা খাটতেই হবে তাকে। ২০১৭ সালে রবিনহোকে দোষী সাব্যস্ত করে ইতালির আদালত। সেই সঙ্গে তার এক বন্ধু রিকার্ডো ফালকোকেও দোষী সাব্যস্ত করা হয়। তাদের ৯ বছরের সাজা দেওয়া হয়। তারপর থেকে সেই সাজার বিরুদ্ধে বার বার আবেদন করেছেন রবিনহো। কিন্তু বার বার তা খারিজ হয়েছে। শেষ আবেদনও এবার খারিজ। আর কোথাও আবেদন করতে পারবেন না তিনি। এ বার সাজা খাটতেই হবে রবিনহোকে। তবে আদালত জানিয়েছে, রবিনহোরা চাইলে ব্রাজিলের জেলেও সাজা খাটতে পারেন। সেক্ষেত্রে ব্রাজিলের প্রশাসনের সঙ্গে কথা বলবে তারা। এই মামলায় অভিযুক্ত আরো চার ব্রাজিলীয় মামলা চলাকালীন ইতালি থেকে পালিয়ে ব্রাজিলে চলে যান। তাদের বিরুদ্ধে ফের মামলা শুরু করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে খবর। ধষর্ণের ঘটনাটি ঘটে ২০১৩ সালে। সেই সময় ইতালির ক্লাব এসি মিলানের হয়ে খেলতেন রবিনহো। রোমের একটি পানশালায় আলবেনিয়ার ২২ বছরের এক তরুণীকে জোর করে মদ খাইয়ে গণধর্ষণের অভিযোগ ওঠে রবিনহোসহ ৬ জনের বিরুদ্ধে। চার বছর ধরে মামলা চলার পরে দোষী সাব্যস্ত হন ব্রাজিলের এই ফুটবলার।