সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

মেসিকে ছাড়াই আর্জেন্টিনার স্কোয়াড ঘোষনা

অনলাইন ডেস্ক :

কাতার বিশ্বকাপে এরইমধ্যে কোয়ালিফাই করে ফেলেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে বিশ্বকাপ বাছাইয়ের আরো ম্যাচ বাকি আছে দলটির। বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা। দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকে বাইরে রেখেই সাজানো হয়েছে স্কোয়াড। করোনা থেকে মুক্ত হওয়া মেসির ফিটনেস ফিরে পেতেই তাকে বিশ্রামে রাখা হয়েছে। স্কোয়াডে রাখা হয়নি ক্রিশ্চিয়ান রোমেরোকেও। তাই চিলি-কলম্বিয়ার মতো পরাশক্তির বিপক্ষে মেসি-রোমেরোকে ছাড়াই মাঠে নামবে আর্জেন্টিনা। জুভেন্টাস তারকা পাওলো দিবালা অবশ্য ডাক পেয়েছেন দলে। মেসি না থাকায় মেসির জায়গায় দিবালা কতটা আলো ছড়াতে পারেন, সেটিই এখন দেখার বিষয়। বাংলাদেশ সময় আগামী ২৮ জানুয়ারি শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটে লিওনেল স্কালোনির দল নামবে চিলির মাঠে। এরপর ২ ফেব্রুয়ারি বুধবার বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে নিজেদের মাটিতে ম্যাচ কলম্বিয়ার বিপক্ষে।