সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

বিদায় নিলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওসাকা

অনলাইন ডেস্ক :

অস্ট্রেলিয়ান ওপেন থেকে এবার ছিটকে গেলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নাওমি ওসাকা। গতকাল শুক্রবার নারী এককের তৃতীয় রাউন্ডে মার্কিন তারকা আমান্ডা আনিসিমোভার কাছে হেরে যান জাপানি সুন্দরী। মেলবোর্ন পার্কে অনুষ্ঠিত ম্যাচে ৪-৬, ৬-৩, ৭-৬ (১০-৫) ব্যবধানে পরাজিত হয়েছেন ২৪ বছর বয়সী ওসাকা। অন্যদিকে, এই জয়ের ফলে চতুর্থ রাউন্ড বা শীর্ষ ষোলোতে পৌঁছে গেলো ২০ বছরের মার্কিন তারকা আমান্ডা আনিসিমোভা। এর আগে বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে গেছেন ইউএস ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন এমা রাদুকানু। তিনি র‌্যাংকিংয়ে ৯৮তম স্থানে থাকা মন্টিনিগ্রিন তারকা ডাঙ্কা কোভিনিকের কাছে হেরে যান।