সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

‘গু কাকু’ সিনেমায় মোশাররফের সঙ্গে ঋত্বিক

অনলাইন ডেস্ক :

ঢাকাই নাটকের জন্য মোশাররফ করিম পশ্চিমবঙ্গে ভীষণ জনপ্রিয়। এবার পালা সরাসরি সিনেমার দর্শকদের মন জয়ের। গত বছরের ‘ডিকশনারি’র পর টলিউডের নতুন সিনেমায় যুক্ত হলেন এই অভিনেতা। নামটা একটু বিব্রতকর; ‘গু কাকু’! ইংরেজিতে ‘দ্য পটি আংকেল’। ছবিটি নির্মাণ করছেন মণীশ বসু। আলোচিত ছবি ‘ভূতের ভবিষ্যৎ’-এর দশ বছর পূর্তি উপলক্ষে নতুন ছবিটি প্রযোজনা করছে মোজো প্রোডাকশনস। ফেব্রুয়ারি মাস থেকে শুরু হচ্ছে শুটিং। এতে বাংলাদেশের মোশাররফ করিম ছাড়াও অভিনয় করছেন টলিউডের আরেক তারকা ঋত্বিক চক্রবর্তী। আরও থাকছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, সুস্মিতা চট্টোপাধ্যায়, অপরাজিতা ঘোষ এবং মিশকা হালিমের মতো তারকারা। ‘গু কাকু’র পটভূমি সম্পর্কে আনন্দবাজার পত্রিকায় নির্মাতা মণীশ বসুর বয়ান এমন, নব্বই দশকের একটি মফস্বল অঞ্চল। একজন প্রান্তিক মানুষ কিভাবে একটি গোটা জনগোষ্ঠীর জীবনকে দারুণভাবে প্রভাবিত করে এবং শেষমেশ সেই অঞ্চলের অধিবাসীদের জন্য হ্যামিলনের বাঁশিওয়ালা হয়ে ওঠে, সে গল্পই উঠে আসবে এই ছবিতে। প্রযোজক জয় বি গঙ্গোপাধ্যায় মনে করেন, মণীশের এই সোশ্যাল স্যাটায়ার এই মহামারির সময়ও প্রাসঙ্গিক। তবে ‘গু কাকু’র ভূমিকায় কে অভিনয় করছেন, সে বিষয়ে এখনও মুখ খুলতে নারাজ নির্মাতা-প্রযোজক।