সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

বড় শাস্তির মুখে মার্সেলো

অনলাইন ডেস্ক :

কোপা দেল রের শেষ ষোলোতে লাল কার্ড দেখায় বড় শাস্তি পেয়েছেন মার্সেলো। রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন। সরাসরি লাল কার্ড দেখার জন্য এক ম্যাচের সঙ্গে মার্সেলোকে বাড়তি দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে রেফারিকে উদ্দেশ্য করে বাজে মন্তব্য করার জন্য। গত বৃহস্পতিবার অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচটিতে এলচেকে ২-১ গোলে হারায় কার্লো আনচেলত্তির দল। ১০২তম মিনিটে নিজেদের ডি-বক্সের বাইরে প্রতিপক্ষের তেতে মরেন্তেকে ফাউল করে লাল কার্ড দেখেন মার্সেলো। মার্সেলোর এই নিষেধাজ্ঞা কার্যকর হবে কেবল কোপা দেল রেতে। ফলে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের পাশাপাশি রিয়াল দুই লেগের সেমি-ফাইনালে জায়গা করে নিলে তাও মিস করবেন ৩৩ বছর বয়সী এই ফুটবলার। মার্সেলোকে দুই হাজার ২৫০ ইউরো জরিমানাও করা হয়েছে, এর এক হাজার ৩০০ ইউরো রেফারির সিদ্ধান্তে আপত্তি জানানোয়। প্রতিযোগিতার শেষ আটের লড়াইয়ে আগামী ১, ২ অথবা ৩ ফেব্রুয়ারি সান সামেসে বিলবাওয়ের বিপক্ষে খেলবে রিয়াল।