সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ব্রাজিল লিগে খেলতে পারবেন না টিকাবিহীন ফুটবলাররা

অনলাইন ডেস্ক :

এই বছরের লিগ চ্যাম্পিয়নশিপের জন্য কড়া নিয়ম করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। লিগে খেলতে হলে খেলোয়াড়দের অবশ্যই করোনাভাইরাসের টিকা নিতে হবে। এক বিবৃতিতে সিবিএফ শুক্রবার জানায়, টিকার পূর্ণাঙ্গ ডোজ নেওয়ার সনদ তাদের মেডিকেল কমিশনের কাছে জমা দিতে হবে। ব্রাজিলের শীর্ষ চার জাতীয় বিভাগের খেলা শুরু হবে আগামী এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে। কোভিড টিকার পূর্ণাঙ্গ ডোজ না নেওয়ায় আতলেতিকো মাদ্রিদের ডিফেন্ডার রেনান লোদিকে বিশ্বকাপ বাছাইয়ে আসন্ন দুই ম্যাচের দলে রাখেননি ব্রাজিল কোচ তিতে। টিকা না নেওয়ায় টেনিস তারকা নোভাক জোকোভিচের ভিসা দুইবার বাতিল করে অস্ট্রেলিয়ান ওপেনের আগে দেশে ফেরত পাঠানোর পর থেকে ক্রীড়াজগতে টিকার বিষয়টি বেশ আলোচনায় আছে।