সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

তৃতীয় ম্যাচেও জয় পেল বাংলাদেশের মেয়েরা

অনলাইন ডেস্ক :

কমনওয়েলথ গেমসের বাছাইপর্বের প্রথম ম্যাচে স্বাগতিক মালয়েশিয়াকে ও দ্বিতীয় ম্যাচে কেনিয়াকে বড় ব্যবধানে হারায় বাংলাদেশের নারী ক্রিকেট দল। বড় জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে তৃতীয় ম্যাচেও। রোববার সকালে স্কটল্যান্ডকেও উড়িয়ে দিয়েছে সালমা-মুর্শিদারা। বাংলাদেশ জিতেছে ৯ উইকেটে। কুয়ালালামপুরের কিনরারা একাডেমি মাঠে বাংলাদেশের জয়ের লক্ষ্য ছিল মাত্র ৭৮। ১৫ দশমিক ২ ওভারে ১ উইকেট হারিয়ে জয় তুলে নেয় নিগার সুলতানার দল। অবশ্য রান তাড়া করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ। অধিনায়ক ক্যাথরিন ব্রাসির বলে উইকেটের পেছনে সারা ব্রাসির হাতে ক্যাচ দিয়ে আউট হন শামীমা সুলতানা। মুর্শিদা ৫৫ বলে ৬টি চার ও ১ ছক্কায় অপরাজিত ৫০ রান করেন। ৩৬ বলে ১ চারে অপরাজিত ২০ রান করেন ফারজানা। এর আগে, টস জিতে ব্যাট করতে নামা স্কটল্যান্ডের ইনিংস গুটিয়ে যায় ৭৭ রানে। বল হাতে বাংলাদেশের সালমা খাতুন, সুরাইয়া আজমিন, নাহিদা আক্তার ও সানজিদা আক্তার মেঘলা ২টি করে উইকেট নেন। ১টি উইকেট নেন রিতু মনি। বাছাইপর্বের শেষ ম্যাচে আজ সোমবার সকালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।