সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ব্যাটিং-দানব ক্রিস গেইল এখন ঢাকায়

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে ক্যারিবীয় ব্যাটিং-দানব ক্রিস গেইল এখন ঢাকায়। রোববার বেলা ১১টায় তিনি ঢাকায় পা রেখেছেন। অবশ্য তার আসার কথা ছিল ২৪ জানুয়ারি। মূলত কানেক্টিং ফ্লাইটের কারণে আগেভাগে বিমানে চড়ে বসেন ইউনিভার্স খ্যাত গেইল। গেইল করোনা পরীক্ষা করেই এসেছেন। বাংলাদেশে পা রাখার পরও করোনা পরীক্ষা হয়েছে। ফল নেগেটিভ এলে সরাসরিই দলের সঙ্গে যোগ দেবেন ক্যারিবীয় কিংবদন্তি। ফরচুন বরিশালের হয়ে বিপিএল মাতাবেন গেইল। এই দলে রয়েছেন সাকিব আল হাসানও। গেইলকে ছাড়া এরইমধ্যে একটি ম্যাচ খেলে ফেলেছে বরিশাল। সেই ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে জিতে শুভসূচনা করেছে সাকিব আল হাসানের দল। আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় বরিশাল মুখোমুখি হবে মিনিস্টার গ্রুপ ঢাকার। সেই ম্যাচেই বরিশালের একাদশে দেখা যেতে পারে গেইলকে।