সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

নওগাঁয় কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২

নওগাঁ শহরের কোমাইগাড়ী এলাকা থেকে ১০০ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। এসময় পাচারকারি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই।

মঙ্গলবার দিবাগত রাতে সদর উপজেলার কোমাইগাড়ি এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুস সালামের বাড়ির ছাদ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য এক কোটি টাকা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কোমাইগাড়ি এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুস সালামের ছেলে মমিনুল ইসলাম মিলন (৩৮) ও মিরাজুল ইসলাম (২৮)।

নওগাঁ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সামসুদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ও এনএসআইয়ের যৌথ অভিযানে কোমাইগাড়ি এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের আব্দুস সালামের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার বাড়ির ছাদ থেকে ১০০ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়। আটক করা হয় পাচারকারি চক্রের ওই দুই সদস্যকে।

বুধবার সকালে তাদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

—ইউএনবি