সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

কোচ হিসেবে কোচিং প্যানেলে মালিঙ্গা

অনলাইন ডেস্ক :

আগামী ১১ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে শ্রীলঙ্কা। তার আগে পাঁচ ম্যাচের এই সিরিজের জন্য দেশটির কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গাকে বোলিং স্ট্র্যাটেজি কোচ হিসেবে নিয়োগ দিয়েছেন লঙ্কান ক্রিকেট বোর্ড। কেবল এই সিরিজের জন্যই ৩৮ বছর বয়সী এই তারকাকে নিয়োগ দেওয়া হয়েছে। এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়েছে, ‘মালিঙ্গা সংক্ষিপ্ত মেয়াদে বিশেষ কোচের ভূমিকায় থাকবে। তিনি ট্যাকটিকেল ও টেকনিকেল পরামর্শ দিয়ে শ্রীলঙ্কার বোলারদের কৌশলগত পরিকল্পনা মাঠে বাস্তবায়ন করার ক্ষেত্রে সহায়তা করবেন। মালিঙ্গার বিপুল অভিজ্ঞতা ও বিশেষ করে টি-টোয়েন্টিতে ডেথ ওভারে বল করতে পারার দক্ষতা এ সিরিজে দলকে অনেক সাহায্য করবে। এ ব্যাপারে শ্রীলঙ্কা ক্রিকেট আত্মবিশ্বাসী।’ মোট ২০ দিনের জন্য নিয়োগ পেয়েছেন লাসিথ মালিঙ্গা। এক ফেব্রুয়ারি তার দায়িত্ব শুরু হবে।