সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ইতিহাস গড়লেন অ্যাশলে বার্টি

অনলাইন ডেস্ক :

চলমান অস্ট্রেলিয়ান ওপেনে নারী এককের শীর্ষ বাছাই হিসেবে টুর্নামেন্ট শুরু করেছিলেন অ্যাশলে বার্টি। সেই ধারাবাহিকতা বজায় রেখে এরইমধ্যে ফাইনালে পৌঁছে গেছেন এই অস্ট্রেলিয়ান। সঙ্গে গড়েছেন ইতিহাসও। আর ফাইনাল জিতলে তা হবে আরও বড় ইতিহাস। বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) মেলবোর্নের রড ল্যাভার এরিনায় নারী এককের প্রথম সেমিফাইনালে আমেরিকান ম্যাডিসন কেইসের মুখোমুখি হন অ্যাশলে বার্টি। এতে ৬-১, ৬-৩ সেটে জয় ছিনিয়ে নেন তিনি। এর মধ্য দিয়ে দীর্ঘ ৪২ বছর পর অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককের ফাইনালে পৌঁছালো কোনো স্বাগতিক খেলোয়াড়। এখন শিরোপা জয়ের আর মাত্র এক ধাপ দূরে আছেন বার্টি। আগামী শনিবার অনুষ্ঠেয় ফাইনালে তিনি ইগা সুয়াটেক বা ড্যানিয়েল কলিন্সের বিপক্ষে কোর্টে নামবেন। আর তা জিতলে ১৯৭৮ সালের পর প্রথম অজি (পুরুষ/নারী) হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতবেন শীর্ষ এই বাছাই।