সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

সীতাকুণ্ডে আগুনে পুড়ল ১৮ ঘর

চট্টগ্রামের সীতাকুণ্ডের জেলেপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি বসতঘর পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ফকিরহাটের পশ্চিম জেলে বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা নুরুল করিম জানান, রাত ৩টার দিকে জেলে পাড়ায় আগুন লাগে। কিছু বুঝে উঠার আগেই মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ঘরগুলোতে থাকা লোকজন দ্রুত বেরিয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হলে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুলতান মাহমুদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুনে ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

—ইউএনবি