সাম্প্রতিক
উল্টোপথে মন্ত্রীর গাড়ি, থামিয়ে মামলা দিল ট্রাফিক পুলিশ ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর নিলামে বিক্রি হওয়া সম্পত্তিতে ‘ভ্যাট’ অবৈধ ঘোষণা হাইকোর্টের তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী ট্রাম্পের মুখ ১ ডলারে, শত বছরের রেকর্ড ভেঙে মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি ২৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে হাসিনা-রেহানার বিরুদ্ধে মামলা রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডায় ৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি, উদ্ধার ১৩ হাজার ৬৭৯ অত্যন্ত শক্তিশালী ‘এল নিনো’র বিষয়ে জাতিসংঘের সতর্কবার্তা বেনজীরের অবস্থান জানতে ফের ইন্টারপোলে চিঠি
Skip to content

গোলাপ ফুল দিয়ে কাঞ্চনকে অভিনন্দন জানালেন মিশা

অনলাইন ডেস্ক :

দীর্ঘদিন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বে ছিলেন মিশা সওদাগর। সর্বশেষ টানা দুইবারের সভাপতি তিনি। তবে এবার পর্দার মতো বাস্তবেও নায়কের কাছে হেরে যেতে হয়েছে ভিলেনকে। অভিনেতা ইলিয়াস কাঞ্চনের সঙ্গে ভোট যুদ্ধে পরাজিত হয়েছেন মিশা সওদাগর। নির্বাচনের শুরু থেকেই মিশা সওদাগরের বিনয় চলচ্চিত্র সংশ্লিষ্টদের মোহিত করে। প্রতিদ্বন্দ্বী ইলিয়াস কাঞ্চনকে নিয়ে তার বিভিন্ন বক্তব্য প্রশংসিত হয়। এমনকি ভোটের পরেও তিনি জয়ী প্রার্থীদের সবার আগে অভিনন্দন জানিয়েছেন। নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক জায়েদ খানকে অভিনন্দন জানিয়ে তিনি ফেইসবুকে একটি আলোকচিত্র পোস্ট করেছেন। সেখানে দেখা যায় মিশা সওদাগর, ইলিয়াস কাঞ্চন ও জায়েদ খান পাশাপাশি দাঁড়িয়ে আছেন। মিশা গোলাপ ফুল দিয়ে অভিনন্দন জানাচ্ছেন ইলিয়াস কাঞ্চনকে। শিল্পী সমিতির এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৪২৮ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৩৬৫ জন। তাদের প্রদত্ত ভোটেই নতুন নেতৃত্ব এসেছে সংগঠনটিতে। ১৯১ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হয়েছেন ইলিয়াস কাঞ্চন। তার প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর পেয়েছেন ১৪৮ ভোট।