সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

রংতুলিতে আঁকা অভিনেত্রী জয়া

বিনোদন ডেস্ক :

প্রস্ফুটিত পদ্মের মেলা। খোলা চুল হাওয়ায় উড়ছে। দেখা দিয়েছেন দেবীর এক বিশেষ রূপ হয়ে। রংতুলিতে আঁকা অভিনেত্রী জয়া আহসান এমন একটি ছবি ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রংতুলিতে তাকে ফুটিয়ে তুলেছেন শিল্পী রাকা ব্যানার্জি। রাকা ছবিটির নাম দিয়েছেন ‘কমলে কামিনী’। জয়ার পরিচয় হিসেবে ক্যাপশনে রাকা লিখেছেন, ‘খুব প্রিয় একজন বাঙালি অভিনেত্রী। দুই বাংলা মিশে আছে যার নামে জয়া আহসান।’ সেই ছবি একটি গ্রুপ থেকে নিজের ওয়ালে তুলে এনে সবার সঙ্গে ভাগ করে নিলেন জয়া। ছবিটির ক্যাপশনে জয়া লিখেছেন, ‘ভালোবাসা।’সম্প্রতি ঘোষিত ২০২০-২১ অর্থ বছরের সরকারি অনুদানের তালিকা প্রযোজক হিসেবে আবারও এসেছে জয়া আহসানের নাম। ‘রইদ’ নামের সিনেমাটি পরিচালনা করবেন মেজবাউর রহমান সুমন।