সাম্প্রতিক
উল্টোপথে মন্ত্রীর গাড়ি, থামিয়ে মামলা দিল ট্রাফিক পুলিশ ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর নিলামে বিক্রি হওয়া সম্পত্তিতে ‘ভ্যাট’ অবৈধ ঘোষণা হাইকোর্টের তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী ট্রাম্পের মুখ ১ ডলারে, শত বছরের রেকর্ড ভেঙে মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি ২৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে হাসিনা-রেহানার বিরুদ্ধে মামলা রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডায় ৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি, উদ্ধার ১৩ হাজার ৬৭৯ অত্যন্ত শক্তিশালী ‘এল নিনো’র বিষয়ে জাতিসংঘের সতর্কবার্তা বেনজীরের অবস্থান জানতে ফের ইন্টারপোলে চিঠি
Skip to content

পর্নোগ্রাফি মামলায় জামিন পেলেন শার্লিন

অনলাইন ডেস্ক :

গেল বছর শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে পর্নোগ্রাফি মামলায় জড়িয়ে পড়েন মডেল-অভিনেত্রী শার্লিন চোপড়া ও পুনম পান্ডে। পর্নোগ্রাফিতে জড়িত থাকার অভিযোগে পুলিশ তাদের বিরুদ্ধে প্রাথমিক প্রতিবেদন দেয়। এরপরই আগাম জামিন পেতে উচ্চ আদালতে আবেদন করেন তারা। আগে আগাম জামিন পেয়েছিলেন পুনম ও রাজ। এবার পেলেন শার্লিন। শুক্রবার বম্বে হাইকোর্টের বিচারক বিনীত সরণ ও অনিরুদ্ধ বসুর বেঞ্চ এ আদেশ দেন। আদেশ অনুযায়ী শার্লিনের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। শার্লিনের আইনজীবী সুনীল ফড়নবিশ বলেন, ‘এই মামলায় অন্য অভিযুক্তদের গ্রেফতারির ব্যাপারে একই রক্ষাকবচ দেওয়া হয়েছে। ’ ২০১২ সালে প্রথম ভারতীয় হিসেবে ‘প্লেবয়’ ম্যাগাজিনে নগ্ন পোজ দিয়ে আলোচিত হন শার্লিন। এরপর তাকে দেখা যায় এমটিভির জনপ্রিয় ‘স্পিটসভিলা’ শোতে। ‘কামসূত্র থ্রিডি’, ‘মায়া’সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয়ও করেন তিনি। সূত্র : এনডিটিভি