সাম্প্রতিক
উল্টোপথে মন্ত্রীর গাড়ি, থামিয়ে মামলা দিল ট্রাফিক পুলিশ ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর নিলামে বিক্রি হওয়া সম্পত্তিতে ‘ভ্যাট’ অবৈধ ঘোষণা হাইকোর্টের তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী ট্রাম্পের মুখ ১ ডলারে, শত বছরের রেকর্ড ভেঙে মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি ২৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে হাসিনা-রেহানার বিরুদ্ধে মামলা রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডায় ৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি, উদ্ধার ১৩ হাজার ৬৭৯ অত্যন্ত শক্তিশালী ‘এল নিনো’র বিষয়ে জাতিসংঘের সতর্কবার্তা বেনজীরের অবস্থান জানতে ফের ইন্টারপোলে চিঠি
Skip to content

প্রথমবার পর্দায় হুমায়ূন আহমেদের নাতনি

অনলাইন ডেস্ক :

এবার অভিনয়ে হুমায়ূন আহমেদের তৃতীয় প্রজন্ম। প্রথমবার পর্দায় দেখা যাবে নন্দিত কথাসাহিত্যিকের কন্যা শীলা আহমেদের মেয়ে অনোরাকে। স্বল্পদৈর্ঘ্য ছবি ‘মশারি’তে দেখা যাবে তাকে। ছবির পরিচারক হুমায়ূনের ছেলে, অনোরার মামা নুহাশ হুমায়ূন। তিন বছর আগে শুটিং হলেও এতোদিন খবরটি গোপন রেখেছেন তারা। ১৩ মার্চ ‘মশারি’ দেখানো হবে যুক্তরাষ্ট্রের টেক্সাসের সাউথ বাই সাউথ-ওয়েস্ট চলচ্চিত্র উৎসবে। ছবিতে আরো আছেন ‘ন ডারাই’খ্যাত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল।

নুহাশ জানান, পৃথিবী ধ্বংসের শেষপ্রান্তে এমন পটভূমিতে দুই বোনের গল্প উঠে আসবে ছবিতে। ভৌতিক ঘরানার ছবিতে দেখা যাবে, এক রক্তপিপাসু পোকার আক্রমণে পৃথিবী জনশূন্য হয়ে যাচ্ছে। সবশেষ দুজন বেঁচে আছে। তারা বুঝতে পারে রক্তপিপাসু পোকা থেকে তদের বাঁচাতে পারে কেবল মশারি। ছবির প্রযোজক বুশরা আফরিন ও নুহাশ।