সাম্প্রতিক
উল্টোপথে মন্ত্রীর গাড়ি, থামিয়ে মামলা দিল ট্রাফিক পুলিশ ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর নিলামে বিক্রি হওয়া সম্পত্তিতে ‘ভ্যাট’ অবৈধ ঘোষণা হাইকোর্টের তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী ট্রাম্পের মুখ ১ ডলারে, শত বছরের রেকর্ড ভেঙে মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি ২৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে হাসিনা-রেহানার বিরুদ্ধে মামলা রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডায় ৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি, উদ্ধার ১৩ হাজার ৬৭৯ অত্যন্ত শক্তিশালী ‘এল নিনো’র বিষয়ে জাতিসংঘের সতর্কবার্তা বেনজীরের অবস্থান জানতে ফের ইন্টারপোলে চিঠি
Skip to content

হ্যাকারের খপ্পরে নোরার ইনস্টাগ্রাম

অনলাইন ডেস্ক :

শুক্রবার দুপুরে ইনস্টাগ্রাম থেকে আচমকাই গায়েব বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির অ্যাকাউন্ট। হাজারের ওপর পোস্ট, কোটি কোটি ফলোয়ার- নিমেষেই সব উধাও! হঠাৎ হলো কী? কাউকে কিছু না জানিয়েই সরে গেলেন ইনস্টাগ্রাম থেকে? সারাদিন নোরার অনুরাগীদের মধ্যে এমনই সব প্রশ্ন ঘুরপাক খেয়েছে। তবে কয়েক ঘণ্টার মধ্যেই ফের ইনস্টাগ্রামে নোরার অ্যাকাউন্টটি ফিরে আসে। উধাও হওয়ার আগে ঠিক যেমন ছিল, এখনো তেমনটিই রয়েছে তার অ্যাকাউন্ট। কমেনি পোস্ট বা ফলোয়ার সংখ্যা। কিন্তু পুরো বিষয়টি নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছিল। অবশেষে রহস্যের সমাধান করলেন নোরা নিজে। শুক্রবার রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, ‘সবার কাছে ক্ষমা চাইছি। আমার ইনস্টাগ্রাম হ্যাক করার চেষ্টা হয়েছিল। সকাল থেকেই কোনো ব্যক্তি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রবেশ করার চেষ্টা করছে।’ তাকে দ্রুত সাহায্যের জন্য ইনস্টাগ্রাম কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানিয়েছেন নোরা। ইনস্টাগ্রামে আগাগোড়াই সক্রিয় এই বলি-অভিনেত্রী। নিয়মিত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন ব্যক্তি এবং পেশাগত জীবনের নানা মুহূর্ত। সেই প্রক্রিয়ায় আর ছেদ পড়বে না আপাতত। সাময়িকভাবে উধাও হলেও ফের ইনস্টাগ্রামে ফিরে এসেছেন নোরা।