সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

বেনাপোলে ওয়ারেন্টভুক্ত ৯ আসামি গ্রেপ্তার

বেনাপোল বন্দর এলাকায় ওয়ারেন্টভুক্ত ৯ পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে পুলিশের একাধিক অভিযানে এই আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন- বেনাপোল বন্দর থানার বারপোতা গ্রামের মো. রাসেল (৩৫), আনোয়ার হোসেন (৩৮), আব্দুল কুরবান আলী (৩৪) মো. মহিদুল ইসলাম (৩০), মো. এনামুল হাসান (২৮) মো. রহমত আলী (৩২) মো. আবুল বাশার (৪৩) মো. সফিকুল ইসলাম বুড়ো (৩৭) ও মো. নাজিম উদ্দিন(২৯)।

বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ভূঁইয়া জানান, মাদক, মারামারিসহ বিভিন্ন মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তারা দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন জায়গায় পলাতক ছিল। আজ দুপুরে ওয়ারেন্টভুক্ত পলাতক এসব আসামিদের যশোর আদালতে পাঠানো হয়েছে।

—-ইউএনবি