সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

চট্টগ্রামে ম্যাজিস্ট্রেটের ওপর হামলা, প্রবাসীসহ আটক ৪

চট্টগ্রাম মহানগরীর জিইসি মোড় এলাকায় ম্যাজিস্ট্রেটের ওপর হামলার ঘটনায় প্রবাসী ও দুই নারীসহ চার জনকে আটক করা হয়েছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে তাদের আটক করে পুলিশ।

আটকরা হলেন-বেলজিয়াম প্রবাসী রানা মর্তুজা (৪৫), শিশির মাহমুদ (৪০), মাছুমা সুলতানা (৩৫), জিদান সুলতানা (২৮)।

হামলার শিকার ম্যাজিস্ট্রেট মো. অলি উল্লাহ চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে কর্মরত আছেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) মোখলেসুর রহমান বলেন, জিইসি মোড় ওয়েল ফুডের সামনে দিয়ে রাত ১০টার দিকে স্ত্রীকে নিয়ে হাঁটছিলেন ম্যাজিস্ট্রেট অলি উল্লাহ। এ সময় রানার গাড়ি তাকে ধাক্কা দেয়। এর প্রতিবাদ করলে রানা গাড়ি থেকে নেমে বিচারককে ঘুষি মারেন, এতে তার নাক ফেটে যায়। ঘটনাটি জানাজানি হলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে রাত ১১টার দিকে চার জনকে আটক করে।

তিনি বলেন, আহত ম্যাজিস্ট্রেটকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বলেন, জিইসি মোড় এলাকায় কথা-কাটাকাটির জের ধরে চট্টগ্রাম মেট্রোপলিটন আদালত-২ এর ম্যাজিস্ট্রেট ওলি উল্লাহকে একটি গাড়ি থেকে নেমে পাঁচ জন মারধর ও হেনস্তা করেন। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের মধ্য থেকে চার জনকে আটক করা হয়েছে। আরেক আসামি আব্দুর রহিমকে আটকের চেষ্টা চলছে।

এদিকে ম্যাজিস্ট্রেটের ওপর হামলার নিন্দা জানিয়ে এতে জড়িত অন্যদেরও গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়া উদ্দিন।

—-ইউএনবি