সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

বিশ্বকাপের টিকিট পেল আয়ারল্যান্ড ও আরব আমিরাত

অনলাইন ডেস্ক :

গত বছরের মতো এবারও টি-২০ বিশ্বকাপে মাতবে ক্রিকেট বিশ্ব। আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় বসবে এবারের আসর। ১৬ দলের মধ্যে ১২ দল আগেই নিশ্চিত ছিল। বাকি চার দল আসবে বাছাইপর্ব থেকে। অবশ্য এরইমধ্যে দুটি দল নিশ্চিতও হয়ে গেছে। আইসিসি গ্লোবাল কোয়ালিফায়ার-১-এর ফাইনালে উঠে বিশ্বকাপের টিকিট পেয়েছে আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত। ওমানের আল আমিরাত মাঠে কোয়ালিফায়ার-এ টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে নেপালকে ৬৮ রানে হারিয়েছে আমিরাত। অন্য সেমিফাইনালে গত বিশ্বকাপ খেলা ওমানকে ৫৬ রানে হারায় আয়ারল্যান্ড। এদিকে, টুর্নামেন্টের বাকি দুই দল উঠে আসবে আগামী জুলাইয়ে জিম্বাবুয়েতে অনুষ্ঠেয় গ্লোবাল কোয়ালিফায়ার-বি থেকে।