সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

ভারতের বিপক্ষে নেই হাসারাঙ্গা

অনলাইন ডেস্ক :

রাত পোহালেই প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। এই সফরে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আর দুটি টেস্ট খেলবে দ্বীপরাষ্ট্রের ক্রিকেটাররা। ম্যাচের একদিন আগেই লঙ্কান শিবিরে বড় ধাক্কা হয়ে এলো হাসারাঙ্গার ছিটকে যাওয়া। এখনও করোনা থেকে পুরোপুরি সেরে না ওঠায় টি-টোয়েন্টি সিরিজে তার খেলা হচ্ছে না। দুই দিন আগে ভারতের বিপক্ষে শক্তিশালী স্পিনারদের নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা করেছিল শ্রীলঙ্কা। ১৮ সদস্যের দলে স্পিন বিভাগের পুরোধা ছিলেন বিশ্বের তিন নম্বর টি-টোয়েন্টি বোলার হাসারাঙ্গা। এছাড়াও দলে আছেন মহেশ থিকশানা ও জেফরি ভ্যানডারসে। দলে রয়েছেন অফ-স্পিনার আশিয়ান ড্যানিয়েল। কিন্তু তার খেলা মন্ত্রণালয়েরর অনুমোদনের ওপর নির্ভর করছে। ভারতে আসার আগে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল শ্রীলঙ্কা। কুসল মেন্ডিস ও বিনুরা ফার্নান্ডো ছাড়াও হাসারাঙ্গা করোনায় আক্রান্ত হন। অজিদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শ্রীলঙ্কা ৪-১ ব্যবধানে হেরে গেছে। হাসারাঙ্গা অস্ট্রেলিয়ায় পাঁচ উইকেট পেয়েছেন। চলতি বছর হাসারাঙ্গা আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলবনে। নিলামে যিনি দাম পেয়েছেন ১০,৭৫ কোটি রুপি। আইপিএলের ইতিহাসে তিনিই দ্বীপরাষ্ট্রের সবচেয়ে দামি ক্রিকেটার।