সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

কলকাতায় খেলতে হবে বসুন্ধরা কিংসকে

অনলাইন ডেস্ক :

এএফসি কাপের গ্রুপ পর্ব আবাহনী লিমিটেডের ‘হোম ভেন্যু’ সিলেট জেলা স্টেডিয়ামে খেলতে আবেদন করেছিল বসুন্ধরা কিংস। কিন্তু গতকাল বৃহস্পতিবার এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) দক্ষিণ এশিয়া জোনের স্বাগতিক হিসেবে সিলেট নয়, ভারতের কলকাতাকে বেছে নিয়েছে। এএফসি কাপের ‘ডি’ গ্রুপের ম্যাচগুলো হবে সেখানেই। আগামী ১৮ থেকে ২৪ মে কেন্দ্রীয় ভেন্যু কলকাতায় চার ক্লাব মুখোমুখি হবে। ডি গ্রুপে বসুন্ধরা কিংস ছাড়াও রয়েছে ভারতের গোকুলাম কেরালা এফসি ও মালদ্বীপের মাজিয়া স্পোর্টস। গ্রুপের চতুর্থ দলটি আসবে প্লে অফ থেকে। আবাহনী লিমিটেড প্লে অফ খেলতে যাচ্ছে। প্রথম ম্যাচ ১২ এপ্রিল, সিলেটে। সেটি জিতলে পরের ম্যাচ ১৯ এপ্রিল। সেখানে দেখা হয়ে যেতে পারে এটিকে মোহনবাগানের সঙ্গে।