সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

মেসিকে যুক্তরাষ্ট্রের লিগে চান হিগুয়েন

অনলাইন ডেস্ক :

ফুটবল বিশ্বের বেশ কিছু তারকা যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে (এমএলএস) খেলেছেন। সময়ের সেরা ফুটবলারদের একজন লিওনেল মেসিকেও আগামীতে সেখানে খেলতে দেখতে চান তার সাবেক জাতীয় দল সতীর্থ গঞ্জালো হিগুয়েন। পিএসজি ফরোয়ার্ড যুক্তরাষ্ট্রে খেলা উপভোগ করবেন বলেও মনে করেন তিনি। ২০২০ সালের সেপ্টেম্বরে এমএলএসের দল ইন্টার মায়ামিতে যোগ দেন সাবেক আর্জেন্টাইন স্ট্রাইকার হিগুয়েন।বর্তমানে প্রস্তুতি নিচ্ছেন সেখানে তার দ্বিতীয় মৌসুমের জন্য। লম্বা ক্যারিয়ারে হিগুয়েন খেলেছেন রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ইউরোপের বেশ কয়েকটি ক্লাবে। যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর আগে তার গোল করার দক্ষতা অনেকটা কমে গেলেও মায়ামিতে যোগ দেওয়াটাকে ক্লাব ও লিগ উভয়ের জন্যই বড় বিষয় হিসেবে দেখা হয়েছিল। ২০১২ সাল থেকে এমএলএসে খেলছেন হিগুয়েনের বড় ভাই ফেদেরিকো হিগুয়েন। গত অক্টোবরে তাকে দলে টানে মায়ামি।