সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

চাঁপাইনবাবগঞ্জে ৫৭ শিবির নেতাকর্মী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে গোপন বৈঠক করার সময় ইসলামী ছাত্র শিবিরের ৫৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে সংগঠনের বই, জিহাদি লিফলেট ও গেঞ্জি উদ্ধার করে পুলিশ। নাচোল উপজেলার নেজাপুর ইউনিয়নের দোগাছী এলাকার স্বপ্নপল্লী পার্ক থেকে রবিবার সন্ধ্যায় দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নেতা-কর্মীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট, সিরাজগঞ্জ জেলায় বলে জানিয়েছে পুলিশ।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, স্বপ্নপল্লী পার্কে শিবির নেতাকর্মীরা নাশকতামূলক কর্মকাণ্ড করার জন্য সমবেত হয়েছে এমন খবরের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় সেখানে অভিযান চালানো হয়। এই সময় ১২ থেকে ১৩ বছরের অল্প বয়সি বেশ কিছু ছেলেসহ ২০২ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। সেখান থেকে সংগঠনের বিভিন্ন বই, জেহাদি লিফলেট, গেঞ্জি উদ্ধার করে পুলিশ। এর গভীর রাত পর্যন্ত যাচাই বাছাই শেষে সোমবার ৫৭ জনের বিরুদ্ধে নাচোল থানায় মামলা দায়ের করা হয়েছে।

—ইউএনবি