সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

পাবনায় সাবেক এমপির বাড়ির প্রাচীরে রাখা বোমা বিস্ফোরণে দুই শিক্ষার্থী আহত

পাবনা প্রতিনিধি :
পাবনার বেড়া উপজেলার নাটিয়াবাড়িতে সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজুর বাড়ির সীমানা প্রাচীরের ঘেঁষে রাখা পরিত্যক্ত বোমা বিস্ফোরণে দুই শিশু শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তাদেরকে পাবনা জেনারেল হাপসাতালে ভর্তি করা হয়। সোমবার দুপুর ১২ টার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, নাটিয়াবাড়িয়া ২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও চরকান্দি গ্রামের দিলীপ কুমার সূত্রধরের শিশু পুত্র অভি (১০) ও শিশু কন্যা মন্দিয়া (৮) ঘটনার সময়ে স্থানীয় সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজুর বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল।
এ সময় পূর্ব থেকে অজ্ঞাতরা বাড়ির সীমানা প্রাচীর ঘেঁষে রাখা ২ টি বোমা বিকট শব্দে বিস্ফোরিত হয়। আশপাশের মানুষের চিৎকারে লোকজন ছুঁটে আসে। ঘটনাস্থলে বোমার আঘাতে দুই শিশু পড়ে থাকতে দেখে দ্রুত তাদের স্থানীয় হাসপাতালে পাঠায় স্থানীয়রা। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়ার পর পাবনা জেনারেল হাপসাতালে পাঠানো হয়েছে।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ ও বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার এবং আহত দুই শিশুর খোঁজ খবর নেয়া হচ্ছে। কে বা কারা কি উদ্দেশ্যে সেখানে বোমা রেখেছিল বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।
পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু বলেন, রাজনৈতিক প্রতিহিংসার জেরে এবং নগরবাড়ি ঘাট দখল নিতে আমাকে ভয়ভীতি প্রদর্শনে আমার বাড়ি লক্ষ করে এ হামলা চালানো হয়েছে। আমি অবিলম্বে এই বোমা হামলাকারীদের খুঁজে বের করে প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।