সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

ডামুড্যায় মাদক নির্মুল করার লক্ষ্যে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, শরীয়তপুর :

পুলিশ জনতা, জনতাই পুলিশ এ প্রতিপাদ্য সামনে রেখে ডামুড্যা থানার উদ্যোগে উপজেলার মাদক নির্মুল করার লক্ষ্যে ওপেন হাউস ডে আয়োজন করা হয়েছে। ৯ই মার্চ সকাল ১১ ঘটিকায় ডামুড্যা থানার হল রুমে সমাজের সকল শ্রেণির মধ্যে মাদক নির্মুল করতে চান ডামুড্যা থানার পুলিশ প্রশাসন। ওসি বলেন ডামুড্যা থানায় জিডি করতে কোন পয়সা লাগেনা। যদি কোন পুলিশ পয়সা চেয়ে থাকে তাহলে আমাকে জানাবেন। এরই ধারাবাহিকতায় ওসি শরীফ আহম্মেদ প্রতি শুক্রবার উপজেলার বিভিন্ন মসজিদে মসজিদে ৫ মিনিট বক্তব্যে মুসল্লিদেরকে বলেন আপনার এলাকায় মাদক ব্যবসায়, মাদক সেবনকারীদেরকে আইনের আওতায় আনেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার গোসাইরহাট সার্কেল আবু সাঈদ, বিশেষ অতিথি ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঃ রহমান বাবলু সিকদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মাস্টার কামাল উদ্দিন আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবুল বাশার আবু বেপারী, কনেশ^র ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্চু, সরকারী আব্দুর রাজ্জাক কলেজের অধ্যাপক পরিমল কৃষ্ণ পাল উপজেলার বিভিন্ন শ্রেণির জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।