সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

ডামুড্যায় রবি মৌসুমে কৃষকদের মধ্যে আলোচনা সভা

জেলা প্রতিনিধি, শরীয়তপুর :

ডামুড্যা উপজেলার চর ধানকাটি ইউনিয়নে গত ৮ইং মার্চ বিকাল ৫ ঘটিকায় রবি মৌসুমে কৃষক কৃষাণিদের মধ্যে ফসল উৎপাদনে সুষম ও পরিমিত মাত্রায় সার প্রয়োগের সুপারিশমালা গাইড ২০১৮ এর ব্যবহার এবং ব্লক ভিত্তিক ফসল আবাদের সুফল ও করণীয় বিষয়ক এক আলোচনা সভার আয়োজন করা হয়।

বিভিন্ন ব্লক পরিদর্শন শেষে চর ধানকাটি কৃষকের বাড়ীতে উপজেলা কৃষি কর্মকর্তা শেখ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি নিউম্যান প্রকল্পের সহকারী পরিচালক ডক্টর মোঃ ইনামুল হক, বিশেষ অতিথি ধানকাটি ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ নেছার উদ্দিন, উপস্থাপনা করেন সায়েদুর রহমান। এসময় ধানকাটি ইউনিয়নের বিভিন্ন ব্লকের ম্যানেজার ও কৃষক ও কৃষাণিগণ উপস্থিত ছিলেন।