সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

ফেনীতে গ্লোবাল ইসলামী ব্যাংকের ৮ম বর্ষপূর্তিতে গুণীজন সংবর্ধনা

জেলা প্রতিনিধি, ফেনী :

গ্লোবাল ইসলামী ব্যাংকের ৮ম বর্ষপূর্তি উপলক্ষে ব্যাংকটির ফেনীর পাঁচগাছিয়া শাখার উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করেন।

মঙ্গলবার রাতে ব্যাংকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আকতার হোসেন। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপুর নাসির মেমোরিয়াল ডিগ্রী কলেজের বিদ্যােৎসাহী সদস্য, ফেনী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জায়লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মিলন, পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক লিটন ও মোটবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদ।

গ্লোবাল ইসলামী ব্যাংকের পাঁচগাছিয়া শাখার ব্যবস্থাপক মঈন উদ্দিনের সভাপতিত্বে ও সিলোনিয়া উপশাখার ম্যানেজার খোন্দকার তৌহিদুল ইসলাম রানার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাঁচগাছিয়া জেড.এ.খান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের সভাপতি নিজাম উদ্দিন ভূইয়া, বালিগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওবায়দুল হক, ব্যবসায়ী ফরিদ আহমদ ও আবদুল গোফরান বাচ্চু প্রমুখ।

অনুষ্ঠানে তিনজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সংবর্ধনা ও সম্মাননা দেয়া হয়। এছাড়াও করোনাকালীন সময়ে বিশেষ অবদান রাখায় ভাংগড়া প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি রাকিব মজুমদারকে সম্মাননা স্মারক তুলে দেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক।