সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

ফরিদপুরে অস্ত্র ও মাদক উদ্ধার, দম্পতি আটক

ফরিদপুরে বিশেষ অভিযান চালিয়ে পিস্তল, দেশীয় অস্ত্র, মাদক ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এই সময় কোতোয়ালি থানার মামুদপুর এলাকা থেকে এক দম্পতিকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

আটক ব্যক্তিরা হলেন- একই এলাকার গোলাম মোস্তফা (৪৬) ও তার স্ত্রী শ্যামলী রোকসানা (৪২)।

শনিবার বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং করে ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

বিফ্রিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে ফরিদপুর কোতোয়ালি থানার মামুদপুর এলাকায় অভিযান চালিয়ে পিস্তল, লোহার তৈরি দেশীয় ওয়ান শুটার গান, দুইটি স্টিলের ছোরা, দুইটি তলোয়ার ও একটি রামদা উদ্ধার করে। এছাড়া আট বোতল ফেনসিডিল ও মাদক বিক্রয়ের ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, মোস্তফাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি স্বীকার করে যে তার স্ত্রী ও একই এলাকার রিপন মিয়া (২৯) মিলে মাদকের ব্যবসা করে আসছেন। পরে রিপন মিয়াকে আটক করতে গেলে তিনি পালিয়ে যান। এ সময় তার বাড়িতে থাকা মাদক বিক্রয়ের ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইন পৃথক মামলার প্রস্তুতি চলছে। শনিবার বিকালে তাদের আদালতে তুলে চার দিনের রিমান্ড চাওয়া হবে বলেও জানান ওসি।

—ইউএনবি